1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. developer7178@outlook.com : developer71 :
  4. azizulpress2020@gmail.com : এম আজিজুল ইসলাম : এম আজিজুল ইসলাম
  5. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  6. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  7. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  8. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে অপহৃত স্কুলছাত্রী ময়মনসিংহ থেকে উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার - Jonaki TV
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

নরসিংদীতে অপহৃত স্কুলছাত্রী ময়মনসিংহ থেকে উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নরসিংদীর রায়পুরা থেকে অপহৃত স্কুলস্কুল ছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারী জীবন মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) সকালে নরসিংদী জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। এর আগে, গতকাল রাতে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান সাংবাদিকদের জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করাকে কেন্দ্র করে গত রবিবার বিকেলে রায়পুরার লোচনপুর এলাকা থেকে অপহরণ করা হয় দশম শ্রেনী পড়–য়া এক স্কুল শিক্ষার্থীকে। পরদিন স্থানীয় বখাটে হিসেবে পরিচিত জীবন মিয়া নামে একজন এবং অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে রায়পুরা থানায় অভিযোগ করে অপহরণের শিকার স্কুল ছাত্রীর বাবা। শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গতরাতে ময়মনসিংহ থেকে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক জীবন মিয়াকে।

গ্রেপ্তারকৃত জীবন মিয়া (১৯) রায়পুরার অলিপুরা ইউনিয়নের স্বপন মিয়ার ছেলে। এ ঘটনায় অপর অজ্ঞাত চার অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host