1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পুলিশ তুলে নেওয়ার ১৩ ঘণ্টার পর বাড়িতে কালকিনির স্বতন্ত্র মেয়র প্রার্থী সবুজ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

পুলিশ তুলে নেওয়ার ১৩ ঘণ্টার পর বাড়িতে কালকিনির স্বতন্ত্র মেয়র প্রার্থী সবুজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
????????? ?? ?????? ?? ???? ?????? ???????? ????????? ???? ???????? ????

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে নির্বাচনী গণসংযোগের সময় পুলিশের গাড়িতে তুলে নেয়ার ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরেছেন কালকিনির স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে তিনি কালকিনির নিজ বাড়িতে ফিরেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

স্বজনরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী গণসংযোগসহ প্রচারণা চালাচ্ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। সেসময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন গাড়ি নিয়ে হাজির হন সেখানে। পরে সেখান থেকে সবুজকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পরই নিখোঁজ হয় সবুজ। এরই প্রতিবাদে সবুজের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে কালকিনি থানা ঘেরাও করে ।

এসময় টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এতে কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় নৌকার সমর্থকরা। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আহত হন অন্তত অর্ধশত মানুষ। ভাংচুর করা হয় বেশকিছু দোকানপাট। আড়াইঘন্টা চলা সংঘর্ষে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্বতন্ত্র মেয়র প্রার্থী সবুজকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল হান্নান জানান, মেয়র প্রার্থী সবুজ নিজ বাড়িতে আছেন। তার কোনও ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host