1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভোট বর্জনসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে নরসিংদীর দুই পৌরসভার ভোটগ্রহন সম্পন্ন - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ভোট বর্জনসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে নরসিংদীর দুই পৌরসভার ভোটগ্রহন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিবেদক
বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন ও বিভিন্ন ভাবে জাল জালিয়াতির অভিযোগের মধ্যদিয়েই শেষ হল নরসিংদী ও মাধবদী পৌরসভায় নির্বাচন। চতুর্থ ধাপে অনুষ্ঠিত রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে টানা বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালট এবং মাধবদী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
নির্বাচন চলাকালে নসিংদী পৌর এলাকার ইউএমসি জুট মিলকেন্দ্রে, ইউএসসি আদর্শ বিদ্যালয় ও বৌয়াকুর প্রাথমিক বিদ্যালয়(বিদ্যা সুন্দুরি) জোড়পূর্বক নৌকা প্রতিকে ভোট মারাকে কেন্দ্র করে কেন্দ্র ৩টি সকাল ১১ টায় সাময়িক ভাবে ভোট গ্রহন বন্ধ করে দেন প্রিজাইডিং অফিসার। পরে সেগুলোতে স্থগিত ঘোষণা করা হয়।
মোবাইল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নরসিংদী সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে গেলে নৌকার সমর্থকরা তাকে ভিতরে প্রবেশে বাধা প্রদান করে। এসময় দুপক্ষের সর্মথকদের মধ্য কথা কাটাকাটি ও হাতা হাতির অভিযোগে পাওয়া যায়।
অপরদিকে সাটিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়লের তিনটি ভোট কক্ষে প্রায় আটশ ব্যালট পেপার সিল মেরে এবং ছিনিয়ে নেওয়া ফলে সকাল পোনে ১০টার দিকে ব্যালট পেপার শেষ হয়ে গেলে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। এব্যাপারে কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্টেট কাছে ঘটনা জানতে চাইলে তিনি গনমাধ্যম কর্মীদের এড়িয়ে যান। প্রায় ৩ ঘন্টা পর ব্যালট নিয়ে আসলে পূণরায় ভোট গ্রহন শুরু হয়। এছাড়া ভাগদি ও বাসাইল কেন্দ্র সিল মাররার অভিযোগ করেন মোবাইল প্রতিকের এস এম কাইয়ূম।
অন্যদিকে মাধবদী পৌর নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ এনে ধানের শীষ প্রতিকের বিএনপি মনোনীত প্রার্থী দুপুর একটায় নির্বাচন বর্জন করেন। এছাড়া বাকি দুটি পৌরসভার কেন্দ্র গুলোতে শেষ খবর পাওয়া র্পযন্ত শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন করা হয়েছে। তবে ভোট গ্রহনকালে নরসিংদী ছাড়া মাধবদী পৌর এলাকায় সহিংস কোন ঘটনার খবর পাওয়া যায়নি । দুটি পৌরসভার মধ্যে নরসিংদী পৌরসভার ৪০টি কেন্দ্রে । মাধবদী পৌরসভার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পৌরসভার বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা চলছে। মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে অস্থায়ীভাবে নরসিংদী পৌরসভার ফলাফল কেন্দ্র স্থাপন করে বিক্ষিপ্ত কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে এস এম কাইয়ূমের মোবাইল প্রতিক এগিয়ে আছে।
নির্বাচনে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host