1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে কেক কেটে যাত্রা শুরু করা ‘ঢাকা পোস্ট’ পত্রিকার শুভ কামনা - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

নরসিংদীতে কেক কেটে যাত্রা শুরু করা ‘ঢাকা পোস্ট’ পত্রিকার শুভ কামনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ভিন্ন ধারার সংবাদ পরিবেশনের অঙ্গীকার  নিয়ে দেশের মিডিয়া জগতে ‘ঢাকা পোস্ট’ নামে আরও একটি অনলাইন পত্রিকা যাত্রা শুরু করল। মঙ্গলবার দেশের সকল জেলা প্রতিনিধিদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানিক ভাবে পত্রিকাটি যাত্রা শুরু করে। পত্রিকাটি যাত্রা শুরু উপলক্ষ্যে নরসিংদীতে কেক কেটে স্বাগত জানানোর মধ্য দিয়ে এর শুভকামনা করা হয়।

মঙ্গলবার সকালে নরসিংদী প্রেস ক্লাবে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির সর্বাঙিগক মঙ্গল কামনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর। পত্রিকাটি যাত্রাকে স্বাগত জানিয়ে বক্তব্য নরসিংদী প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ। এসময় উপস্থিত বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন পত্রিকাটি জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মহসীন সিকদার, নরসিংদী বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফারুক মিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টিভির আইয়ুব খান, সময় টিভির স্টাফ রির্পোটার আশিকুর রহমান পিয়াল, জোনাকী টেলিভিশনের বার্তা প্রধান শাহাদাৎ হোসেন রাজু, চ্যানেল আই প্রতিনিধি সুমন রায়, ডিবিসি নিউজের প্রতিনিধি তোফায়েল ইসলাম স্বপন, আর টিভি প্রতিনিধি লক্ষণ বর্মন, নরসিংদী প্রতিদিনের সম্পাদক শাহীন, জোনাকী টেলিভিশনের যুগ্ম বার্তা প্রধান তুহিন ভূইয়াসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host