1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বামবা'র নতুন সদস্য নরসিংদীর 'ব্যান্ড চাতক' - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বামবা’র নতুন সদস্য নরসিংদীর ‘ব্যান্ড চাতক’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

নরসিংদী প্রতিনিধি:

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এর নতুন সদস্য ভুক্ত হলো নরসিংদীর ব্যান্ড ‘ব্যান্ড চাতক’। দেশীয় ব্যান্ডের প্রসার ও প্রতিভাবান ব্যান্ডগুলোকে স্থায়ী একটি প্ল্যাটফর্ম দেয়ার লক্ষ্যে নতুন করে দেশের ২৭টি ব্যান্ডদলকে সদস্য অন্তর্ভূক্ত করলো বামবা। বুধবার বামবার অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে নতুন সদস্য হওয়া ব্যান্ডদলগুলোর নাম প্রকাশ করা হয়।দেশের জনপ্রিয় নরসিংদীর এই ব্যান্ডের সদস্যপদ লাভে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছে নরসিংদীর সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

বামবা সদস্য পদ লাভ করে ‘ব্যান্ড চাতক’ নরসিংদীবাসির জন্য গৌরব বয়ে এনেছে। জোনাকী টেলিভিশনের পক্ষ থেকে চাতক ব্যান্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুন্দর ও সফল হোক তাদের আগামীর পথচলা। জোনাকী টেলিভিশন পরিবারের পক্ষ থেকে এই  ব্যান্ডের সকল সদস্যদের প্রতি রইল শুভ কামনা।

ব্যান্ড চাতকের ভোকাল শাহারিয়ার সামস্ কেনেডি বলেন, বামবার এই সদস্যপদ আমাদের নতুন করে অনুপ্রেরণা যুগিয়েছে। ভবিষ্যতে আমরা দেশের মানুষকে ভাল কিছু গান উপহার দিতে চাই। আমি মনে করি এটা আমাদের পাওয়া নয়, এটা নরসিংদী বাসির পাওয়া। কারণ, এই প্রথম নরসিংদীর কোন ব্যান্ড এত বড় একটা প্লাটফর্ম পেলো বামবা তে। আমাদের এ অর্জন নরসিংদী বাসির জন্য উৎসর্গ করলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host