1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে ছাত্রনেতা  ভিপি মন্জুরসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

নরসিংদীতে ছাত্রনেতা  ভিপি মন্জুরসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে সাবেক ছাত্রনেতা নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের  সাবেক ভিপি মিঞা মোহাম্মদ মন্জুসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার নরসিংদীর চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাটের আদালতে এ মামলা দায়ের করা হয়। ভিপি মন্জুসহ পাঁচ জনের  বিরুদ্ধে আদালতে মিথ্যা চাঁদাবাজির মায়লায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নরসিংদী জেলা আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীরা।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকার আবু নাছেরের পুত্র রিফাত বুধবার নরসিংদীর চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট রাকিবুল ইসলামের এর আদালতে  রবি ঘোষ, আনোয়ার হোসেন, রিহানুর রহমান ভূইয়া লেলিন, মিঞা মোহাম্মদ মন্জু ও কবির সরকারের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে । আদালত বিষয়টি আমলে নিয়ে এফ আই আর ভুক্ত করার জন্য নরসিংদী সদর মডেল থানা পুলিশকে নির্দেশ দেয়।

এদিকে ভিপি মন্জুসহ পাঁচ জনের  বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মায়লায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নরসিংদী জেলা আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীরা। নেতারা বলেন মিঞা মোহাম্মদ মন্জু একজন সাবেক জনপ্রিয় ছাত্র নেতা। তার এই জনপ্রিয়তা ১৯৯৭-৯৮সালের নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। তিনি সব সময় সুস্থ ধারার রাজনীতির চর্চা করে এসেছেন। তার নামে কোন চাঁদাবাজি মামলা বা অভিযোগ কোনদিন শোনা যায়নি। নরসিংদী পৌর নির্বাচনকে ঘিরে একটি অংশ তাদের পরাজয় এড়াতে আমাদের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নির্বাচনী মাঠ ফাঁকা করতে চাইছে। যাতে করে তারা তাদের পেশীশক্তি ব্যবহার পৌরবাসীদেরকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে জাল-জালিয়াতি, সীল মেরে নির্বাচনে জয়ী হতে পারে। আর যদি এমনটাই হয় তবে নরসিংদীর মানুষ তাদেরও ছেড়ে কথা বলবেনা।

আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, আগামী  ২৮ ফেব্রুয়ারী স্থগিতকৃত নরসিংদী পৌরসভার ৪ কেন্দ্রে ফলাফল তাদের পক্ষে একটি মহল মরিয়া হয়ে উঠেছে। তারা ১৪ ফেব্রুয়ারীর মত ব্যালট পেপার ছিনতাই, সীল মেরে জয়ী হতে চাচ্ছে। পুলিশের নিচের স্তরের ব্যক্তিদের হাত আমাদের নেতাকর্মী হয়রানি করছে। আমরা মুজিব আদর্শে সৈনিকেরা দলীয় প্রধান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিদের্শনা অনুযায়ী দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভিপি মন্জুর মত সাবেক জয়প্রিয় ছাত্রনেতাদের মিথ্যা মামলায় গ্রেফতার না করতে আপনাদের অনুরোধ করবো।

এব্যাপারে মিঞা মোহাম্মদ মন্জুর সাথে যোগাযোগ করলে  তিনি বলেন,  মেয়র কামরুল তাদের পরাজয় নিশ্চিত ভেবে বিভিন্ন কূট-কৌশলে মেতে উঠে। নরসিংদী মানুষ আমাকে চিনে ও জানে। এ পর্যন্ত আমার নামে কোনদিন চাঁদাবাজি হয়নি সেটাও জানে।  মেয়র কামরুল ও তার দোষরদের পরাজয় রুখতে আমি এবং আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করতে টাকার বিনিময়ে বিভিন্ন লোক দিয়ে মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে। নরসিংদীবাসী ২৮ তারিখে এর জবাব দিবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host