নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আর শিশুদের প্রতিভার বিকাশে বিনোদনের কোন বিকল্প নেই। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বেলাবতে উপজেলা পরিষদ শিশু বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন শিশুদের মানসিক বিকাশে এই পার্কটি বিশেষ অবদান রাখবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জমান জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাফায়েত হোসেন পলাশ, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খাঁন, বেলাব সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়াসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান গণ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল, মুক্তিযোদ্ধা কমান্ডা, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল কুদ্দুস প্রমূখ।
উপজেলা পরিষদের এডিবি ও রাজস্ব তহবিল থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে শিশুদের বিনোদনের জন্য এই পার্কটি নির্মাণ করা হয়। পার্কটির মনোমুগদ্ধ পরিবেশ ও বিভিন্ন প্রাণীর ভাস্কর্য শিশুদের বিনোদনের খোরাক জোগাবে।
Leave a Reply