1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সন্ধ্যায় - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সন্ধ্যায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দফায় দফায় বাড়ানো হয়েছে। সর্বশেষ দফায় আগামীকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কিনা সে বিষেয়ে এখনো কিছু জানানো হয়নি

করোনার কারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না- সেই সিদ্ধান্ত নিতে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসছে ৬ মন্ত্রণালয়ের বৈঠক।

সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এই বৈঠক হবে।

এর আগে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায় কি না- সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রকোপ কমে যাওয়ায় কবে থেকে স্কুল-কলেজ খুলবে তা পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্দেশেই এ সভা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, দুই মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় বেড়েছে ছুটির মেয়াদ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host