1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
খসড়া তালিকায় ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার নাম প্রকাশ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

খসড়া তালিকায় ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার নাম প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকায় ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া তালিকায় কারও নাম নিয়ে আপত্তি থাকলে তা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে মন্ত্রণালয়টি।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের তালিকায় যেন ভুল না হয়, সেজন্য আগেভাগেই যাচাই-বাছাইয়ের জন্য অনলাইনে মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয়ের স্বীকৃত ৩৩ ধরনের প্রমাণে অন্তর্ভুক্ত থাকলে তিনি এই যাচাই-বাছাইয়ের আওতার বাইরে থাকবেন। তবে নতুন করে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারাই মূলত যাচাই-বাছাইয়ের মধ্যে থাকবেন।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর আগে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা আগামী ১৫ ফেব্রুয়ারি এবং চূড়ান্ত তালিকা ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশ করা হবে। অনলাইনে ১ লাখ ৪০ হাজার মুক্তিযোদ্ধার তালিকাভুক্তি শেষে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে। এবার শহীদ, যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাসহ আরও ১৫ হাজারের মতো বাড়ার সম্ভাবনা রয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশিত বেসামরিক গেজেট যাচাই-বাছাই করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host