1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ইন্দোনেশিয়ায় পিকনিক ফেরত স্কুলবাস খাদে, নিহত ২৭ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় পিকনিক ফেরত স্কুলবাস খাদে, নিহত ২৭

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

জোনাকী আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় স্কুল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বহনকারী একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে জাভা দ্বীপে এ ঘটনা ঘটেছে। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী বাসটি একটি শিক্ষা সফর থেকে ফিরছিল।

অনুসন্ধান এবং উদ্ধার এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমেদাং শহরের কাছে একটি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ওই বাসটিতে জুনিয়র হাইস্কুল শিক্ষার্থী এবং কয়েকজনের বাবা-মা ছিল। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে । আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাসটি এক কাত হয়ে রয়েছে এবং হতাহতদের খোঁজে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

অনুসন্ধান এবং উদ্ধার এজেন্সির একজন স্থানীয় কর্মকর্তা সুপ্রিওনো বলেছেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host