1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পলাশে তরুণীকে ধর্ষণ; ধর্ষকসহ ২ জন গ্রেপ্তার - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

পলাশে তরুণীকে ধর্ষণ; ধর্ষকসহ ২ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর পলাশে বন্ধুদের সহায়তায় এক তরুনী (২২) ধর্ষণের ঘটনায় ধর্ষক ইমরান হোসেন (২২)সহ ও আরিফ মিয়া (২০) নামে তার এক সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া মহল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমরান হোসেন ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া মহল্লার রাজু মিয়ার ছেলে ও আরিফ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকার বাউশখালী গ্রামের আনিছ মিয়ার ছেলে। আরিফ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া মহল্লায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ভুক্তভোগী ওই তরুণী প্রকৃতির ডাকে তাদের ভাড়া বাসার বাইরের শৌচাগারে যায়। পরে শৌচাগার থেকে ফেরার পথে ইমরান, আরিফ ও সেলিম মিয়া ওই তরুণীকে জোড়পূর্বক ওই বাসার অপর একটি কক্ষে নিয়ে  অভিযুক্ত ইমরান তাকে ধর্ষণ করে। এসময় সেলিম মিয়া ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ধর্ষিতা তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন।

এঘটনায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ইমরান হোসেন ও আরিফ মিয়াকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতা ওই তরুণী বাদি হয়ে তিনজনকে আসামী করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদেরকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর আসামীকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host