1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে যথাযথ মর্যাদায় ৫০ তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে । দিনটি পালন উপলক্ষ্যে শুক্রবার প্রত্যুষে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্বা নিবেদন করেন।

সকাল ৮টায় ৩০ মিনিটে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া জেলার সকল উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বধীনতা দিবসটি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host