নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় তাজুল ইসলাম (৩৯) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকালে নরসিংদীর হাজীপুর ইউনিয়নের গেটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জা নগর এলাকার মোঃ ফজলুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেন (চট্টগ্রাম মেইল) নরসিংদীর গেট বাজার এলাকা অতিক্রম করার সময় রেললাইন পার হতে থাকা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসে এতে ঘটনাস্থলেই অটো চালক তাজুল ইসলামের মৃত্যূ হয়। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমায়েদুল জাহিদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
Leave a Reply