1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ইউপি নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ইউপি নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক

প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন থেকে শুরু করে ভোটের শেষ পর্যন্ত যানবাহন চলাচলে এ নিষেধাজ্ঞা আরোপ থাকবে। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি’র ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের আগে ও পরে বিশেষ কয়েকটি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচনের সময় মোটরসাইকেল, বেবি, মাইক্রোবাস, জিপ ও পিকআপ ইত্যাদি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ১০ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ১১ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৯ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ১২ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে কমিশন থেকে জানানো হয়।

ইসি’র আদেশে জানানো হয়েছে, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) আনা নেওয়ার ক্ষেত্রে এ আদেশ শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা- কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের ওপর এ নিষেধাজ্ঞা থাকবে না।

এছাড়াও জরুরি কাজে নিয়োজিত যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্রাস, ডক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host