1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হরতালের সমর্থনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

হরতালের সমর্থনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক

হরতালের সমর্থনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। রবিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে মহাসড়কের জেলখানার মোড় এলাকায় অবস্থান নেন তারা।

বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা, হাটহাজারীতে গুলি করে চারজনকে হত্যা এবং ব্রাহ্মণবাড়িয়ায় চারজনকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে আজ রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজতে ইসলাম। এরই অংশ হিসেবে  নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নিয়ে হেফাজতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করছেন। এ সময় তারা ‘দুনিয়ার মুসলিম এক হও, আমার ভাই শহীদ কেন, জবাব চাই জবাব চাই’-  এ ধরনের স্লোগান দিচ্ছিলেন। মহাসড়ক অবরোধের কারণে এক কিলোমিটার এলাকাজুড়ে মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।

হরতালের সমর্থনে আসা কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলে জানা যায়, মূলত শুক্রবার হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের ‍সঙ্গে সংঘর্ষে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে তারা মাঠে নেমেছেন। কেউ কেউ বলছেন, ‘কট্টর মুসলিমবিরোধী নেতা মোদিকে এদেশে সাদরে গ্রহণ করা ঠিক হয়নি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের উপস্থিতি দেখা গেছে। যদিও অবরোধের বিষয়ে কেউ কোন কথা বলতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host