1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আজ শুক্রবার থেকে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

আজ শুক্রবার থেকে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়ে। এ পরিস্থিতিতে  শুক্রবার  (২ মার্চ) থেকে ঢাকার জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিড়িয়াখানা বন্ধের ঘোষণা দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন: চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতির মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে না পারে, সে জন্য শুক্রবার ২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ ভাইরাসের পুনর্বিস্তার রোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host