নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদী সদর দলিল লেখকদের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির এ সময়ে সরকারী নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সম্মেলনে ছিলনা স্বাস্থ্য বিধির কোন বালাই ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূইয়াকে সভাপতি ও শিবপুর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি সৈয়দ সামসুল ইসলাম মুকুলকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়।

সম্মলনে নেতৃবৃন্দকে উত্তরীয় পড়ানো হচ্ছে। ছবিতে স্বাস্থ্য বিধি উপেক্ষিত।
সম্মেলনের প্রথম ও দ্বিতীয় দুটি সেশনেরই সভাপতিত্ব করেন নরসিংদী সদর দলিল লেখক সমিতির সভাপতি শাখাওয়াৎ হোসেন নান্নু মোল্লা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূইয়া। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ। নরসিংদী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে রহিছ মিঠুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সেলিম রেজা।
সম্মেলনে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ, নরসিংদী জেলার প্রত্যেক উপজেলা দলিল নেতৃবৃন্দসহ লেখক সমিতির বেশ কয়েকটি জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দেশে বর্তমানে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেয়ে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় সরকার গত ৩১ মার্চ সকল ধরনের সভা-সমাবেশের উপর নিষেষধাজ্ঞা জারি করে। পাশাপশি ১৮টি কর্ম পরিকল্পনার ঘোষণা দেন। সরকার দেওয়া এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নরসিংদীতে দলিল লেখক সমিতির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্বাস্থ্য বিবির কোন বালাই ছিলনা বললেই চলে।
Leave a Reply