1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
করোনায় কেড়ে নিল অভিনেতা এস এম মহসীন ‘র প্রাণ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

করোনায় কেড়ে নিল অভিনেতা এস এম মহসীন ‘র প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা এস এম মহসীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৭৩ বছর।
১৮ এপ্রিল (রোববার) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে রাশেক মহসিন।

এস এম মহসীন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত  ৪ এপ্রিল তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। এরপর ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় এই অভিনেতাকে স্থানান্তর করা হয় বারডেম হাসপাতালে।

রাশেক মহসিন জানান, ‘এস এম মহসীন আনুমানিক সকাল ৯ টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

মরহুমের পরিবার ইচ্ছা পোষণ করেছেন, তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করার। কিন্তু যেহেতু তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তাই তাকে গার্ড অব অনার দিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা প্রয়োজন। সেই বিষয়ে কথাবার্তা চলছে।’

উল্লেখ্য, এস এম মহসীন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত এই অভিনেতা।

আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন এস এম মহসীন। ‘পদক্ষেপ’ নাটকের মধ্য দিয়ে রেডিও নাটকে তার আত্মপ্রকাশ ঘটে। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host