1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীর রায়পুরায় ২৪টি ইউনিয়নে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় ২৪টি ইউনিয়নে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. রিয়াদ আহমেদ সরকারের নিজস্ব অর্থায়নে শনিবার সকালে উপজেলার ২৪টি ইউনিয়নের ৩ হাজার পরিবারের মঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা  করেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস সাদেক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক কবির হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাপস কুমার বিশ্বাসসহ স্থানীয় আরোও অনেকে।

পরে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পিক-আপ ভ্যানের মাধ্যমে বাকি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

উল্লেখ্য থাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আলু ২ কেজি, পিঁয়াজ ১কেজি, ডাল ১ কেজি, আধা কেজি ওজনের একটি দুধের প্যাকেট ও সেমাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host