1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ফের উত্তপ্ত নরসিংদীর চরাঞ্চল, টেঁটাবিদ্ধ গুলিবিদ্ধ হয়ে নিহত ৩, আহত ৩০ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

ফের উত্তপ্ত নরসিংদীর চরাঞ্চল, টেঁটাবিদ্ধ গুলিবিদ্ধ হয়ে নিহত ৩, আহত ৩০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

তুহিন ভুইয়া, নরসিংদী প্রতিনিধি:

দীর্ঘদিন বিরতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নরসিংদীর রায়পুরার চরাঞ্চল। আধিপত্যকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধে টেঁটাবিদ্ধ ও গুলিবিদ্ধ হয়ে কিশোর সহ ৩জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলেন: হবি মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৩), আশ্রাব উদ্দিনের ছেলে জহির মিয়া (২৮) ও নুরু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫)। এসময় গুরুতর আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৩০ জন। উক্ত ঘটনায় জড়িত থাকার সন্দেহে এলাকা থেকে ৫জনকে গ্রেফতার করেছে রায়পুরা থানার পুলিশ। তাৎক্ষনিকভাবে গ্রেফতারকৃতদের নাম জানা যায় নি।
রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাড়াতলী ইউপি সদস্য শাহআলম মিয়া ও সাবেক ইউপি সদস্য মরহুম ফজলু মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিলো। এরই জের ধরে গত কয়েকদিন যাবত উভয় পক্ষের লোকজনের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিলো। যার ফলে সোমবার সন্ধায় উভয় সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রথমে ফজলু ম্বোরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায় শাহআলম মেম্বারের লোকজন। এসময় হবি মিয়ার ছেলে ইয়াছিন (১৩) বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে চলমান সংঘর্ষে মঙ্গলবার ভোররাতে জহির মিয়া (২৮) মুখে টেঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এবং দুপুরে চোখে টেঁটাবিদ্ধ হয়ে শফিকুল ইসলাম (২৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে জানা গেছে।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার এস আই দে দুলাল বলেন, সংঘর্ষের ঘটনায় তিনজন নিহতের সংবাদ পেলেও দুইজনের লাশের সন্ধান পেয়েছি। অপরটির জন্য খোজ নিচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host