1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শিক্ষা ব্যবস্থার ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নেওয়া হচ্ছে; শিক্ষামন্ত্রী - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিক্ষা ব্যবস্থার ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নেওয়া হচ্ছে; শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে। এছাড়াও ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেয়ার প্রস্তুতি চলছে। পরীক্ষা নেয়া সম্ভব না হলে এর জন্য বিকল্প চিন্তা করা হচ্ছে। রবিবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না, ভুল পথে যাবেন না। নিজেরা নিজেদের বাড়িতে সুস্থ থাকার চেষ্টা করুন, মানসিকভাবে সুস্থ থাকার জন্য কাজ করুন, কোন খারাপ কিছুতে নিজেদের জড়িয়ে ফেলবেন না। ভয়ের কোন কারণ নেই, পরীক্ষা দিতে হবে কিনা সেটি পরের কথা। নিজেদের যতটুকু শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত রাখা সম্ভব ততটুকু করুন, নিজে সুস্থ থাকুন। আমরা চাই আমাদের সন্তানরা সুস্থ থাকুক। পরীক্ষা এক বছর না দিলে জীবনে এমন কোন বিরাট ক্ষতি হয়ে যাবে না।

দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কী করা যায় আমরা সেগুলো নিয়েও ভাবছি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান চালুর পরিকল্পনার কথা জানালেও মহামারি পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host