1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু এবং সবসময়ই তার দৃষ্টি থাকে যাতে আমাদের দেশের সাধারণ মানুষ ও অসহায় মা-বোনদের কষ্ট না হয়।

শনিবার (১ জানুয়ারি) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে মহানগরীর ২৭টি ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, গরিব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন; বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। এসব ভাতার পরিমাণও এখন বৃদ্ধি করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের ফলেই বিপুল সংখ্যক মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় বিভিন্নরকম ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে। কোভিড-১৯ মহামারির মধ্যে গরিব মানুষের যাতে অসুবিধা সে জন্য ৫০ লক্ষাধিক মানুষের হাতে নগদ ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহানগরীর ২৭টি ওয়ার্ডের কমিশনারদের মাধ্যমে ১১ হাজার শীতবস্ত্র বিতরণ করেন।

সূত্র: ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host