সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
নরসিংদীতে অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ
রাজধানীতে মামুনের ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

বাংলা কাব্যের দুই অনন্য কীর্তিমান কবির দুর্লভ কিছু মুহূর্ত এবার দর্শকদের সামনে উন্মোচন করলেন দেশের প্রখ্যাত চিত্রশিল্পী নাসির আলী মামুন । রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে ‘ফটোজিয়াম: লাইফ অব পোয়েট্রি’ শীর্ষক চিত্র প্রদর্শনী। গত ৩ এপ্রিল শুক্রবার থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন করে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম, ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লেট, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রাঁসোয়া শম্ভো। আর শিল্পী নাসির আলী মামুন তো ছিলেনই।
আলিয়ঁস ফ্রঁসেজে কর্তৃপক্ষ জানায় এ বছর আলোকচিত্রের ২০০ বছর পূরণ হচ্ছে। এমন একটি সময়ে বাংলাদেশের দুই প্রধান কবিকে নিয়ে এমন একটি ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী করতে পেরে তাঁরা আনন্দিত।

জানা যায় প্রদর্শনীতে আলোকচিত্র রয়েছে ৫৮টি। অধিকাংশই সাদাকালো। সেখানে দুই কবির তরুণ থেকে বৃদ্ধ বয়সের নানা রকমের প্রতিকৃতি রয়েছে। আছে অনেক ঘরোয়া জীবনের পরিবার–পরিজনের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর মুহূর্ত। ফলে দর্শকেরা দুই কবির বেড়ে ওঠার পাশাপাশি তাঁদের জীবনযাপনের বিষয়েও অনেক ধারণা পাবেন। শামসুর রাহমানের কবিতা, লেখা, চুল আঁচড়ানো, মুখে শেভিং ক্রিম মাখিয়ে ক্ষৌরকর্মের প্রস্তুতি, স্ত্রীর সঙ্গে পাশাপাশি বসে থাকা, রিকশায় পুরান ঢাকার রাস্তায়—এমন অনেক দৃশ্য দেখতে পাবেন দর্শকরা।

আল মাহমুদকে পাওয়া যাবে তাঁর গ্রামে দেহাতি মানুষদের সঙ্গে, মমতাময়ী মায়ের নিবিড় সান্নিধ্যে, গভীর কাব্যভাবনায় নিমগ্ন হয়ে থাকার মুহূর্ত, স্ত্রী ও নাতি–নাতনিদের সঙ্গে পারিবারিক পরিবেশে।
প্রদর্শনীতে দর্শকেরা আরও দেখতে পাবেন দুই কবি একসঙ্গে মেতেছেন আড্ডায়, খাওয়াদাওয়া করছেন, করমর্দন করছেন পরস্পরের

উষ্ণ হৃদ্যতায়। এই ছবিগুলো নতুন করে ফিরিয়ে আনবে তাঁদের অনুরাগীদের মনে। কবিরা সশরীর নেই কিন্তু তাঁদের কাব্যকৃতি মহাকালের পাতায় অক্ষয় হয়ে আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা