1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. developer7178@outlook.com : developer71 :
  4. azizulpress2020@gmail.com : এম আজিজুল ইসলাম : এম আজিজুল ইসলাম
  5. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  6. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  7. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  8. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পদ্মা সেতু বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে: ড. বেনজীর আহমেদ - Jonaki TV
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

পদ্মা সেতু বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে: ড. বেনজীর আহমেদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২

পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বলেছেন, পৃথিবীতে অনেক দেশ আছে যাদের গর্ব করার মতো কিছুই নেই। বাংলাদেশে গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। আমরা বলতে পারি পদ্মাসেতু আমাদের সাহসীকতার একটি উদাহরণ। পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মার ওপরে সেতু করা কাল্পনিক বিষয় ছিলো। যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে।

বুধবার লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের প্রথম পুলিশ ভিত্তিক বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ, পতাকা ও জাতিসত্তা পেয়েছি। স্বাধীনতার ৫০ বছর পর ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ পেয়েছি। করোনা না আসলে এতদিনে ক্ষুধাকে জাদুঘরে রেখে দেয়া হতো। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে দেখেছি চৈত্র মাসে ভাত খাওয়ার কথা চিন্তাই করা যেত না। কচুশাকের পাতা খেয়ে দিন কাটাতো মানুষ, সেই বাংলাদেশ এখন আর নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। যা আজ বাস্তবায়ন হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

এর আগে পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশ জাদুঘরের ফলক উন্মোচন করে বাংলাদেশ পুলিশ জাদুঘর ও পুলিশ শিশু গ্যালারি পরিদর্শন করে হাতীবান্ধা থানা ভবনে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পুলিশের নারী ব্যারাক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন। পরে দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন। অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রসাশক আবু জাফরসহ রংপুর বিভাগের ৮ জেলার পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host