1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ড. ইউনূসকে হাইকোর্টে তলব - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ড. ইউনূসকে হাইকোর্টে তলব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ মার্চ তাকে সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করেছেন হাইকোর্ট।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।

প্রসঙ্গত, বকেয়া পাওনা পরিশোধ না করায় ২০১৬ সালে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেন সাবেক ১৪ কর্মী। পরে বকেয়া পরিশোধ চেয়ে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে ৯৩টি মামলা করেন তার প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা। ফলে ঢাকার শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে সব মিলিয়ে ১০৭টি মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host