নিজস্ব প্রতিবেদক:
আজ ১৩ এপ্রিল নরসিংদীর পরিচিত সাংবাদিক, দৈনিক নরসিংদী পত্রিকা ও বাংলা ভয়েস নিউজের সম্পাদক এবং এনপিবি নিউজ ও দৈনিক আমার সংবাদের নরসিংদী জেলা প্রতিনিধি নাজমুল হাসান মোল্লার ৩৭তম জন্মদিন।
১৯৮৯ সালের এই দিনে জন্মগ্রহণ করা নাজমুল হাসান মোল্লা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। স্থানীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁর সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ইতোমধ্যেই পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। নরসিংদীর বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তার জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। অনেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করেছেন।
জন্মদিনে নাজমুল হাসান মোল্লা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন, যাতে তিনি আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যেতে পারেন।


