1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কমনওয়েলথের সেরা তিন নারী নেতৃত্বের তালিকায় শেখ হাসিনা - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

কমনওয়েলথের সেরা তিন নারী নেতৃত্বের তালিকায় শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলভুক্ত ৫৪ দেশের সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী তিন নারী নেতার একজন নির্বাচিত হয়েছেন। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, করোনা মহামারির মধ্যে অনন্য নেতৃত্বগুণ দেখানোয় তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস-২০২১ সামনে রেখে গত ৪ মার্চ এক বিশেষ ঘোষণায় তিন সরকারপ্রধানকে করোনাকালে ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণাদায়ী’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, আমি অনেক নারী এবং মেয়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি। তারপরও আমাদের কমনওয়েলথের তিনজন বিস্ময়কর নেতার নাম বলতে চাই- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন নেতা করোনাকালে যার যার দেশে নিজ নিজ ভূমিকায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।

কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া আরও বলেন, অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে এমন একটি বিশ্বের আশা দিয়েছেন, যা নারী-পুরুষদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে এবং আমাদের সার্বজনীন মঙ্গলের জন্য কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host