1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরন বাংলাদেশের ৬ জনের শরীরে - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরন বাংলাদেশের ৬ জনের শরীরে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন এপর্যন্ত বাংলাদেশের ৬ জনের শরীরে পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বুধবার (১০ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ এস এম আলমগীর আরও বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে ৬ জনের মধ্যে যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন পাওয়া গেছে এবং এ নতুন ধরনের ওপর ভ্যাকসিন ঠিকভাবে কাজ করছে। যুক্তরাজ্যের স্ট্রেন সংক্রমণ ক্ষমতা বেশি। বাংলাদেশ এই স্ট্রেন নিয়ে পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশে সংক্রমণ সংখ্যা বাড়ার জন্য ইউকে ভেরিয়েন্টের প্রভাব নেই।

প্রসঙ্গত, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জিনোমিক গবেষণাগার ল্যাব গত বছরের ২৪ ডিসেম্বর ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের সঙ্গে মিল আছে এমন জিনোমের উপস্থিতি বাংলাদেশে পাওয়া গেছে বলে জানিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host