1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বঙ্গবন্ধু এখনও পথ দেখাচ্ছে, ভবিষ্যতেও দেখাবে - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু এখনও পথ দেখাচ্ছে, ভবিষ্যতেও দেখাবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, ইতিহাসে কোনো রাজনীতিক বঙ্গবন্ধুর মতো প্রতিকূলতা মোকাবিলা করেননি। পাশাপাশি বঙ্গবন্ধুর মতো একসঙ্গে এত মানুষের ভালোবাসা এবং আস্থা অর্জনের সৌভাগ্য কোনো রাজনীতিকের হয়নি। এটা হয়েছে সমাজ ও মানুষ নিয়ে তার সঠিক জ্ঞান ও মূল্যায়নের ফলে।

শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, মুজিববর্ষের থিম সংগীত ‘যতকাল রবে পদ্মা যমুনা’ শীর্ষক ভিডিও প্রদর্শন এবং স্বাগত সম্ভাষণের পর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন তিনভাগে ভাগ করা যায়। একটি সূত্রপাত, যেটা স্কুলের গণ্ডি থেকেই শুরু এবং কলকাতায় শিক্ষা জীবনে সক্রিয় হওয়া পর্যন্ত শেষ। দ্বিতীয়ত, কলকাতার শিক্ষাজীবনে রাজনৈতিক সক্রিয়তা থেকে শুরু করে ১৯৭১ এর ২৫ মার্চ পর্যন্ত। তৃতীয়ত, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন ও তার পরিচালনা।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে রাষ্ট্রগঠন ও পরিচালনা, আমাদের এখনও পথ দেখাচ্ছে, ভবিষ্যতেও দেখাবে। বঙ্গবন্ধু জাতির মননে ও স্মৃতিতে চিরস্থায়ী প্রতীকে রূপ নিয়েছেন। এটা তার চিন্তা, একাগ্রতা ও স্বপ্ন বাস্তবায়নে স্বার্থক পরিশ্রমের ফল।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host