1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সাধারণ ছুটি বা লকডাউনের কোন সিদ্ধান্ত নেয়নি সরকার - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সাধারণ ছুটি বা লকডাউনের কোন সিদ্ধান্ত নেয়নি সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশে লকডাউন বা সাধারণ ছুটির কোন সিদ্ধান্ত এমন কোন নেয়া হয়নি বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে।

সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে গতবছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে।

এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সাথে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host