1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
দ্বিতীয় ধাপে বাড়ি পাচ্ছে আরও সাড়ে ৫৩ হাজার গৃহহীন পরিবার - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দ্বিতীয় ধাপে বাড়ি পাচ্ছে আরও সাড়ে ৫৩ হাজার গৃহহীন পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক

আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে আগামী জুন মাসে দ্বিতীয় ধাপে আধা-পাকা বাড়ি পাচ্ছে আরও প্রায় সাড়ে ৫৩ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি পেয়েছে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার।

আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে বাড়ি নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে আগামী জুন মাসের শুরু থেকে দ্বিতীয় ধাপে নির্মিত বাড়িগুলো বিতরণ শুরু করার পরিকল্পনা হয়। বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজের অগ্রগতি তুলে ধরেন আশ্রয়ন-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন।

বৈঠকে সব বিভাগীয় কমিশনার, উপ-কমিশনার (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কোন রকম ব্যত্যয় ছাড়া গুণগত মান ঠিক রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়।

আগামী বছর সরকার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এক লাখ ২৫ হাজার বাড়ি বিতরণ করবে। বর্তমানে দ্বিতীয় ধাপের বাড়িগুলো নির্মাণের পাশাপাশি আগামী বছর যে এক লাখ ২৫ হাজার বাড়ি দেবে সরকার, সেগুলো নির্মাণে এখন থেকে প্রস্তুতি নিতে বলা হয় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের।

বাড়ির গুণগত মান নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, গুণগত মানের বিষয়ে কোন আপস করা হবে না। যদি কোন ব্যত্যয় পাওয়া যায় আমরা জিরো টলারেন্স দেখাবো। কোন ব্যত্যয় সহ্য করা হবে না। এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না। আমরা কাউকে এই উদ্যোগের সুনাম নষ্ট করতে দেব না।

কায়কাউস বলেন, গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দেয়া, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি পৃথিবীতে বিরল মডেল। অসহায় মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দেয়া এ কর্মসূচির সঙ্গে প্রধানমন্ত্রীর আবেগ মিশে আছে। তিনি প্রতিনিয়ত এর খোঁজ-খবর নিচ্ছেন।

সভায় আশ্রয়ন প্রকল্পে উপকারভোগীদের একটি ডাটাবেইজ তৈরি করতে বলেন মুখ্য সচিব।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বর্তমান নির্মাণ কাজের পাশাপাশি আগামী বছর সরকার যে এক লাখ ২৫ হাজার বাড়ি দেবে তার কাজ এগিয়ে রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেন। কাজে কোন অসঙ্গতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করেন তোফাজ্জল হোসেন মিয়া।

দ্বিতীয় পর্যায়ে মোট ৫৩ হাজার ৪৩৪টি বাড়ি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে দেয়া হবে। এর মধ্যে ঢাকা বিভাগে ৭ হাজার ২৮০টি বাড়ি, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৫১২টি, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৫৬২টি, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯১টি, রাজশাহীতে ৭ হাজার ১৭২টি, খুলনা বিভাগে তিন হাজার ৯১১টি, বরিশাল বিভাগে ৭ হাজার ৬২৭টি এবং সিলেট বিভাগে ১ হাজার ৯৭৯টি বাড়ি দেয়া হবে ভূমিহীন ও গৃহহীনদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host