রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নরসিংদীর ৯৯ জন মুক্তিযোদ্ধার মা পেলেনজেলা প্রশাসন রত্মগর্ভা সম্মাননা
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৮:০৬ পূর্বাহ্ণ

নরসিংদীর ৯৯ জন মুক্তিযোদ্ধার মাকে রতœগর্ভা সম্মাননা প্রদান করেছেন নরসিংদী জেলা প্রশাসন। এবারের বিজয় দিবসের ৫দিনের কর্মসূচীল অংশ হিসেবে শুক্রবার সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী হলরুমে এই সম্মাননা প্রদান করা হয়া।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রথমে সকল রতœগর্ভা মায়েদের ফুলের তোড়া ও উত্তরীয় পড়িয়ে দেন। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মোতালিব পাঠান, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, মুক্তিযোদ্ধার মা শুভারানী ও বানেছা বেগম। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মুক্তিযোদ্ধাদের ৯৯ জন রতœগর্ভার প্রত্যেককে একটি করে মানপত্র, কম্বল, ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান। এসময় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের স্মরণ করে নিজে কাঁদলেন ও উপস্থিত সকলকে কাঁদালেন। এসময় জেলা প্রশাসক বলেন, যে মায়েরা নিজেদের চিন্তা না করে তাদের সন্তানদের যুদ্ধে পাঠিয়েছেন দেশকে শত্রæমুক্ত করতে দেশকে পরাধিনতার হাত থেকে মুক্ত করতে সেই মায়েরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা। এই মায়েদের আজ সম্মান জানাতে পেরে জেলা প্রশাসন ধন্য। ভবিষ্যতেও এই মায়েদের সম্মাননা জানাবে জেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা