রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
বিয়েতে পিয়াজের মালাবদল বর-কনের
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৯:২১ পূর্বাহ্ণ

পিয়াজের দাম এখনও আকাশছোঁয়া, মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে। এমন অবস্থায় নিজেদের বিয়েতে ফুলের বদলে পিয়াজ ও রসুনের মালা বদল করলেন নতুন এক দম্পতি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর।

ওই দম্পতির বক্তব্য, পেঁয়াজের অগ্নিমূল্যের কারণে তাদের এই প্রতীকী প্রতিবাদ। এমনকি তাদের বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসাবে আসা অনেকেও নবদম্পতিকে উপহার হিসাবে পিয়াজের বাস্কেট দিতে দেখা যায়। বর ও কনেকেও তা হাসিমুখেই তা গ্রহণ করতে দেখা যায়।
সমাজবাদী পার্টির (সপা) নেতা কমল প্যাটেল জানান, গত মাস থেকেই পিয়াজের দাম আকাশ ছুঁয়েছে, পিয়াজের মূল্য কেজি প্রতি ১২০ রুপি। তাই মানুষ এখন স্বর্ণের মতো এই পণ্যকেও মহা মূল্যবান বলে গণ্য করছেন। এই বিয়েতে বর ও কনে পিয়াজ ও রসুনের মালা ব্যবহার করেছেন।

সমাজবাদী পার্টির আরেক নেতা সত্য প্রকাশ জানান, পিয়াজসহ অন্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদেই নতুন এই দম্পতি একটা বার্তা দিতে চেয়েছেন। এই বিষয়ে আমাদের দলও বিভিন্ন সময়ে প্রতিবাদে সামিল হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা