পলাশ (নরসিংদী) প্রতিনিধি
“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায়ও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন।
সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য অফিসে শনিবার (২৮ আগষ্ট) সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল আলম জানান, বাংলাদেশ একটি ছোট দেশ হলেও মাছ উৎপাদনে পিছিয়ে নেই। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। সুস্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয়। বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম স্থান ধরে রেখেছে। পলাশ উপজেলা আয়তনে ছোট হলেও মাছ উৎপাদনে এর অবস্থান অনেক উপরে। পলাশ উপজেলায় গত বছরে মোট মাছ উৎপাদন প্রায় ৫০০০ মেট্রিকটন।যা চাহিদার তুলনায় অনেক বেশি।
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ।বর্তমান সরকারের মৎস্য চাষ বিষয়ে অগ্রগতির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন।মৎস্য চাষী ও মৎস্য জীবিদের সাথে মৎস্য বিষয়ক মতবিনিময় সভা। মাঠ পর্যায়ে চাষী ও সুফল ভোগীদের বিশেষ সেবা প্রদান।যেমন, মাটি ও পানির গুনাগুন পরীক্ষা। উপজেলা ব্যাপী মৎস্য চাষী ও সুফল ভোগীদের উন্নত প্রশিক্ষন প্রদান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের মাঠ পর্যায়ের সহকারীগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সাংবাদিক বৃন্দ।


