রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নরসিংদীতে সদর ফারিয়া’র নির্বাচন অনুষ্ঠিত
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৩ পূর্বাহ্ণ

দেবাশীষ সভাপতি ও সৈকত সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন(ফারিয়া)’র ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সদস্যদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের শাপলা চত্বর এলাকায় নরসিংদী ২৫০ শষ্যা হাসপাতাল ও সদর হাসপাতাল ফারিয়ার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে ৮৯ ভোট পেয়ে দেবাশীষ ও সাধারণ সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে খন্দকার রাকিবুল আজাদ সৈকত নির্বাচিত হয়। বেলা ১২ টায় এক আনন্দঘন পরিবেশে সকল ভোটারদের উপস্থিতিতে নির্বাচনের উদ্বোধন ঘোষণা করে নরসিংদীর মানবিক মেয়র খ্যাত শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী।

নির্বাচনে মোট ১৮৫ টি ভোটের মধ্যে ১৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে সমিতির ভবিষ্যৎ নেতা নির্বাচন করেন।তবে এর মধ্যে ৪টি ভোট বাতিল বলে গণ্য হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী শহর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বপন এবং নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র নূর মোহাম্মদ পারভেজ।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদে দু’জন করে মোট ৪ জন প্রার্থী অংশ নেয়। তাদের মধ্যে সভাপতি পদে দেবাশীষ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্ধি প্রার্থী সিরাজুল মোল্লা পান ৭৬ ভোট।। আর সাধারণ সম্পাদক পদে খন্দকার রাকিবুল আজাদ সৈকত ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্ধি প্রার্থী পান ৮১ ভোট।

ভোট গ্রহন শেষে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচন কমিশনারগণ ভোট গণনা করেন। পরে নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ফলাফল ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা