রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
কুষ্টিয়ার মিরপুরের আলোচিত স্কুলছাত্র দেব হত্যার অভিযোগে একজনের ফাঁসি
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৭:৩১ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের আলোচিত স্কুলছাত্র দেব হত্যা মামলার একজনকে ফাঁসি ও অপর বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (৭ নভেম্বর) সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম একজন আসামীর উপস্থিতি এর রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্তদের মধ‍্যে আসামি সবুজ মল্লিককে ফাঁসি, (পলাতক) এরশাদ আলীকে আমৃত্যু কারাদন্ড (পলাতক) এবং হাবিবুর রহমানকে ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন বিজ্ঞ আদালত।

রায় ঘোষণার পরে আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। তবে সাজাপ্রাপ্ত  আসামী এরশাদ ও হাবিবুর রহমান পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ জুন  সকাল সাড়ে ৭ টার দিকে স্কুলছাত্র দেব দত্ত বাড়ী থেকে বের হয়ে মিরপুর উপজেলা চিথলিয়া মৃত মোশারফ হোসেনের ছেলে তালিম মাষ্টারের কাছে প্রাইভেট পড়তে তার বাড়ীতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হবার স্কুলছাত্র বাড়ীতে ফিরে না আসায় খোঁজাখুজির একপর্যায়ে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে অজ্ঞাত ব্যক্তি স্কুলছাত্র দেব দত্তকে মোটর সাইকেল করে অপহরণ নিয়ে যায়। অপহরণকারীরা মোবাইল ফোনে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবী করে। ঘটনার পরেদিন নিহতের বাবা পবিত্র কুমার দত্ত মিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।

ঘটনার তদন্তে সাপেক্ষে মিরপুর থানা পুলিশ ৫ জনকে আটক করে। ২০১৮ সালের ২৬ শে জুনে আটককৃত দুই আসামী নাঈম ইসলাম (২৭) ও জোয়ার আলী (২৮)  বন্দুকযুদ্ধে নিহত হয়। তারা দু’জনই স্কুলছাত্র দেব দত্ত অপহরণ ও হত্যা মামলার আসামি এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী নাঈমের বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞ আদালত মামলার দীর্ঘ শুনানী  স্বাক্ষীদের স্বাক্ষ‍্য গ্রহন শেষে তথ‍্য প্রমানের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ সাজা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা