রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
মসজিদে ভোটগ্রহণ!!!
Update : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

মসজিদের ভেতরে ভোটকেন্দ্র স্থাপন করে ভোটগ্রহন করা হয়েছে। নরসিংদীর একটি জামে মসজিদে এমনই দৃশ‍্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে  জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

রবিবার (২৮ নভেম্বর) সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদুয়ারচর কান্দাপাড়া ফোরকানিয়া মাদরাসার পাশে একটি জামে মসজিদে ভোটগ্রহণের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের ওই জামে মসজিদে ভোটগ্রহণের জন্য দুটি বুথ নির্মাণ করে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার সকাল ৮টায় যথারীতি ভোটগ্রহন শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল থেকে মসজিদের ভেতরে ভোটগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে এ সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, আমরা সেখানকার একটি মাদরাসাকে ভোটকেন্দ্র করেছিলাম। তবে স্থান সংকুলান না হওয়ায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মসজিদের বারান্দায় বুথ তৈরি করে ভোট গ্রহণ করেছেন বলে শুনেছি।

মসজিদে ভোটকেন্দ্র করার কোনো বিধান আছে কি না, এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আলতাফ হোসেন বলেন, আমি এখন ব্যস্ত আছি। পরে কথা বলব। এরপর তিনি ফোন রেখে দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, মসজিদ ও মন্দিরে কোনো প্রকার ভোটকেন্দ্র হতে পারে না। নির্বাচনী ব্যবস্থায়ও এটি করার সুযোগ নেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা