রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশীদকে দলীয় পদ থেকে অব্যাহতি
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২:০৬ অপরাহ্ণ

অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী ও দলের নীতি আদর্শ বহির্ভূত বিভিন্ন কার্যকলাপের জন্য শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে  মো: হারুনুর রশীদ খানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ স্বাক্ষরিত  মো. হারুনুর রশীদ খানকে এই অব্যাহতি পত্র প্রদান করে।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, ‘মো: হারুনুর রশীদ খান  ও তার পরিবারের সদস্যগণ দলীয় পদ-পদবী ব্যবহার করে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য অর্থনৈতিক লেনদেন, পদপদবীতে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছেন। যার ফলশ্রুতিতে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভ, হতাশা এবং বিভাজন সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
তার এই ধরনের ধৃষ্টতাপূর্ণ অশালীন কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র বিরোধী বিধায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে তাকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে মো. হারুনুর রশীদ খানের পরিবর্তে শিবপুর উপজেলা আওয়ামী লীগের ১নং সিনিয়র সহ-সভাপতি মো. মুহসীন নাজিরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করে নরসিংদী জেলা আওয়ামী লীগ।
প্রসঙ্গত চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্নজনের কাছ থেকে মোটা অংকের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে শিবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুনুর রশীদ খানের বিরুদ্ধে। উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি খাস জমি বেদখল, অন্যের ভূ-সম্পত্তি জবরদখল, সালিস মীমাংসায় অর্থগ্রহণ, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারসহ আরও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা