রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
শিক্ষার্থীদের সেবা দিতে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ ও ট্রাস্ট মোবাইল ব্যাংকিংয়ের মধ‍্যে সমঝোতা স্বারক
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২, ২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি

শিক্ষার্থীদের ফ্রি মোবাইল ব্যাংকিং সেবা দিতে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ ও ট্রাস্ট অজয় মোবাইল ব্যাংকিং এর মধ‍্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা কলেজে না এসে মোবাইলের মাধ‍্যমে তাদের টিউশন ফি পরিশোধ করতে পারবে। অপরদিকে কলেজ কর্তৃপক্ষ মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের বকেয়া লেনদেনের বিষয়টি অবহিত করতে পারবেন। বুধবার (গত ১২ জানুয়ারি) দুপুর ২ টায় নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ শিক্ষক মিলনায়তনে এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

ইন্ডিপেন্ডেন্ট কলেজের পক্ষে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা ও ট্যাপ মোবাইল ব্যাংকিং এর পক্ষে হেড অব স্কুল ব্যাংকিং বোরহান উদ্দিন সমঝোতায় স্বাক্ষর করেন।

সমঝোতা স্বাক্ষরের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহণ করে ট্যাপের ডিস্ট্রিবিউটর তৌকির আহমেদ, টেরিটরি ম্যানেজার বশিরুল হক, এরিয়া ম্যানেজার নয়ন চন্দ্র দাস, রিজিওনাল ম্যানেজার শাখাওয়াৎ হোসেন, হেড অব স্কুল ব্যাংকিং বোরহান উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট কলেজের পরিচালক আব্দুল বাতেন।

আলোচনায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে বিভিন্ন স্কুল কলেজের ফ্রি মোবাইল ব্যাংকিং গ্রহণের উপকারীতা ও সুবিধা নিয়ে কথা বলেন। ট্যাপের মাধ্যমে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের ফি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন খুব সহজে কলেজে না এসেও  বেতন পরিশোধ করতে পারবে ঠিক তেমনি কলেজ কর্তৃপক্ষ যে কোন মূহুর্তে তাদের লেনদেনের বিবরনী ওয়েব পোর্টালের মাধ্যমে অবগত থাকতে পারবে।

এছাড়াও এপ‍্যাস্ ব‍্যবহারের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী যে কোন সময় যে কোন ফি লেনদেন করতে পারবে। এর বাইরেও শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং অনান্য সেবা ও যথারীতি পেয়ে থাকবে।

ড. মশিউর রহমান মৃধা তার বক্তব্য এটাকে একটা মাইলফলক হিসেবে প্রতিনিয়ত পরিবর্তনের সাথে মানিয়ে চলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি আশা করেন এই কলেজকে অনুসরণ  করে নরসিংদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একইভাবে ডিজিটালাইজেশনে এগিয়ে আসবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা