রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
চির নিদ্রায় শায়িত হলেন  নরসিংদীর  সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম
Update : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ৭:০৫ অপরাহ্ণ

মো: শাহাদাৎ হোসেন রাজু

নরসিংদীর সিনিয়র সাংবাদিক বিজয় টিভির জেলা প্রতিনিধি মো: নজরুল ইসলামের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর শহরের বানিয়াছলস্থ পৌর ঈদগাহ মাঠে এ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজের জানাজায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ শরীক হন।

এ সময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে কথা বলেন মরহুমের শ্যালক আসাদুজ্জামান বাদল ও ছেলে ইমন।

নামাজের জানাজা শেষে গাবতলী কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

এর আগে গত ১ জানুয়ারি সংবাদ সংগ্রহের কাজে বেলাব উপজেলার ভাটেরচর থেকে সিএনজি অটোরিকশা যোগে নরসিংদী ফেরার পথে এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকাস্থ আল- কারিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তার বয়স হয়ে ছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে তাকে নরসিংদী ও পরে ঢাকার সায়েদাবাদেস্থ আল-করিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার ১১ দিন পর তার মৃত্যু হয়। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় বসবাস করতেন এবং দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।

জেলার এই সিনিয়র সাংবাদিকের মৃত্যূতে গোটা সাংবাদিক সমাজসহ, বিভিন্ন সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিকমহলে শোকের ছায়া নেমে আসে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা