রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বর্ণ পদক পেলেন সাংবাদিক মোস্তফা খান
Update : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ৫:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ “বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল- ২০২১” লাভ করেছেন নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খান। শুক্রবার (১৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে তার হাতে পদক তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।

উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, আইন শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের রূপকার প্রথম বাঙালি মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে দেশবরেণ্য এই বিচারপতির ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে পদক প্রাপ্তদের হাতে তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।

সাংবাদিক, শিক্ষক ও আইনজীবী এ তিন ক্যাটাগরিতে নির্দিষ্ট সংখ্যক গুণীজনকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনু্ষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম. ফারুক।

স্মৃতি চারণ করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান এবং বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর সুযোগ্য সন্তান সৈয়দ মার্গুব মোর্শেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মো. আবু তারিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. হীরা সোবাহান, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক ও নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট জোসনা আরা নীলা ও সাধারণ সম্পাদক মোঃ আর.কে রিপন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা