রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
শিক্ষা কার্যক্রম চালুর অপেক্ষায় পত্নীতলার মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল
Update : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২, ৬:৪৬ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর  পত্নীতলা উপজেলা সদরে স্বাস্থ্যসেবা সম্পর্কিতএকটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান মেডিক্যাল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল ‘ম্যাটস’- এর শিক্ষা কার্যক্রম চালুর অপেক্ষায় রয়েছে। চলতি ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করবে।

অবকাঠামো নির্মান কাজ নওগাঁ জেলার পত্নীতলা  উপজেলা সদরে নওগাঁ-পত্নীতলা সড়কের পার্শ্বে ইতিমধ্যে অবকাঠামো নির্মান শেষ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবন, তিন তলা বিশিষ্ট একটি ছাত্রী হোস্টেল, প্রিন্সিপাল কোয়াটার, দ্বিতল বিশিষ্ট লেকচাররার কোয়াটার, একটি গ্যারেজ কাম গার্ডরুম, পাম্প হাউজ নির্মানকাজ শেষ হয়েছে 2021 সালে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২২ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে এই অবকাঠামো নির্মান করেছে। মোট ৫২ আসন বিশিষ্ট তিন বছর মেয়াদী কোর্সে ইতিমধ্যেই ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছরই শিক্ষা কার্য্যক্রম শুরু হওয়ার কথা।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বুলবুল চৌধুরী বলেছেন এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই উপজেলায় স্থাপিত হওয়ায় এলাকার সাধারণ মানুষ খুবই গর্বিত। জেলা সদর থেকে বাইরে একটি উপজেলায় এমন একটি প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় এই উপজেলার গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

এই প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া সরাসরি তদারকি করছেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ। তিনি বলেন, ম্যাটস পত্নীতলা শাখায় মোট ৫২ টি আসনের মধ্যে চলতি সেশনে এ পর্যন্ত ৪২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। অবশিষ্ট আসনে ভর্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নওগাঁর সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজজ্জামান বলেন, বতমান সরকারের অভাবনীয় উন্নয়ন কর্মধারার অংশ হিসেবেই এই প্রতিষ্ঠান স্থাপন। এখানে তিন বছর মেয়দী কোর্স সম্পূন করে স্থানীয় উপজেলা হসপাতালে তিন মাস এবং জেলা সদরের হাসপাতালে নয় মাস ইন্টার্নিশীপ সর্ম্পন্ন করে তারা কার্যক্ষেত্রে  অবর্তীন হবেন। তারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই প্রতিষ্ঠান থেকে সাটিফিকেট অর্জনকারী চিকিৎসা সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করবেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ এম আর হাই বলেন,  প্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ কিছু লেকচারার এবং কর্মচারী ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়া শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও শুরু হয়ে গেছে। ভর্তি হওয়া শিক্ষাথীদের ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শীঘ্রই চালু হতে যাচ্ছে। একই সাথে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার ফলে নওগাঁসহ আশেপাশের জেলাগুলোর এ ক্ষেত্রে শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো যা চিকিৎসার ক্ষেত্রে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অভাবনীয় সফলতা বয়ে আনবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা