রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
কঙ্গোতে প্রবল বৃষ্টিতে বাজারে বিদ্যুতের তার ছিঁড়ে ২৬ জনের ‍প্রাণহানি
Update : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১৬ অপরাহ্ণ

জোনাকী আন্তর্জাতিক  ডেস্ক

প্রবল বৃষ্টিপাতের মধ্যে কঙ্গোর রাজধানী কিনশাসার একটি খোলা বাজারে হাই-ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। (খবর রয়টার্স)

কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া এক টুইটে জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৪ জন নারী ও দুজন পুরুষ। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

মধ্য আফ্রিকার দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে প্রবল বৃষ্টিপাতের মধ্যে হাই-ভোল্টজের একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কঙ্গোলিজ প্রধানমন্ত্রী সামা লুকোন্ডে টুইটারে বলেছেন, সকালে বাজে আবহাওয়ার কারণে একটি ফেজ কন্ডাক্টর বিচ্ছিন্ন হওয়ার পর মাতাদি-কিবালা বাজারে ভয়ানক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেক নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন। আমি ভুক্তভোগী পরিবারগুলোর গভীর কষ্ট বুঝতে পারছি। আহতদের জন্যেও আমার সমবেদনা রয়েছে।

দুর্ঘটনার পর বাজারের বেশ কিছু ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে পানির মধ্যে পড়ে থাকা বেশ কয়েকটি মরদেহ ঘিরে মানুষদের হাহাকার করতে দেখা গেছে। যদিও এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মুয়ায়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে কঙ্গো সরকার জরুরি বৈঠকে বসবে বলেও নিশ্চিত করেছেন এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা