লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা।
যুগান্তরের লাকসাম প্রতিনিধি এম এ মান্নানের পরিচালনায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লাকসাম পৌরশহরের কুমিল্লা রেস্তোরাঁ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে নোয়াখালী রেলগেইট সড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে কুমিল্লা রেস্তোরাঁ-২ এর সামনে এসে শেষ হয়।
পরে কুমিল্লা রেস্তোরাঁ-২ এর সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাংবাদিক শহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল আজিজ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, উপজেলা ড্রাগস এন্ড কেমিষ্ট সমিতির সাংগঠনিক সম্পাদক বাবু স্বপন সিংহ, সাংবাদিক মশিউর রহমান সেলিম, তোফায়েল আহাম্মেদ, ফারুক আল শারাহ, নুরুদ্দিন জালাল আজাদ, চন্দন সাহা, দেবব্রত পাল বাপ্পী, মাসুদ পারভেজ রনি, রবিউল হোসেন সবুজ, জাহিদ হোসেন , রিয়াদ ভুঁইয়া, আবদুর রশিদসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


