রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
করোনাকালীন সরকারের নির্দেশনা উপেক্ষা করে পাঠদান চালু রাখায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা
Update : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে করোনাকালীন সময়ে সরকারের নির্দেশনা উপেক্ষা করে বিদ‍্যালয়ে পাঠদান চালু রাখায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম‍্যমান আদালত। বৃস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মডার্ন পাবলিক স্কুল, উম্মেসালমা বিদ্যা নিকেতন ও জিনিয়াস কিন্ডার গার্টেন এই ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ জরিমানা আদায় করেন।

শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট‍্যাট মেহনাজ ফেরদৌস এ আদালত পরিচালনা করেন।

জানা যায়, সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারী নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে মর্ডান পাবলিক স্কুল উম্মে সালমা বিদ্যানিকেতন ও পৌর এলাকার জিনিয়াস কিন্ডার গার্টেন চালু রেখে শিক্ষার্থীদেয় পাঠদান করায় ওই প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম‍্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম‍্যাজিষ্ট‍্যাট সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস মডার্ন পাবলিক স্কুলকে ১০ হাজার, উম্মে সালমা বিদ্যা নিকেতন পরিচালককে ১৫ হাজার ও জিনিয়াস কিন্ডার গার্টেনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সেই সাথে প্রতিষ্ঠানগুলো কর্তারা ভবিষ‍্যতে এ হেন কর্মকান্ড পরিচালনা করবে না বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা