রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নাটোরের আঞ্চলিক ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ঢল
Update : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ

 এস,এম ইসাহক আলী রাজু নাটোর জেলা প্রতিনিধি.

নাটোরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে । শুক্রবার শহরের মারকাজ জামে মসজিদ সংলগ্ন তেবাড়িয়া এলাকার ইজতেমা মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। ইজতেমার দ্বিতীয় দিন জুমার নামাজে অংশ নিয়েছেন জেলার আশপাশ এলাকার কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লি। জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই নাটোর জেলার আশ পাশের হাজার হাজার মুসল্লি দলবেধে মাঠে আসতে থাকেন। জুমার নামাজে নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অ এছাড়া সাধারণ মুসল্লির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। ইজতেমার মাঠে জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইজতেমা মাঠে নামাজ পড়তে আসা শহরের আলাইপুর এলাকার কিশোর মাফিউর রহমান বলেন বড় জামাতে একসাথে নামাজ পড়তে পেরে খুবই ভাল লাগছে। গুরুদাসপুর থেকে ইজতেমায় আসা মুসল্লি ৭০ বছর বয়সী আজগর আলী বলেন, এত বড় জামাতে জুমার নামাজ আদায় করা অনেক সৌভাগ্যের ব্যাপার। আল্লাহপাক বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আগামী বছর আবার ইজতেমায় আসবেন বলে জানান। এর আগে বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে তিনদিনের আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী ইজতেমায় ৮টি খিত্তায় প্রায় ৫০ হাজার মুসল্লির সমাগম হবে। ১ নম্বর খিত্তায় সিংড়া, ২ নম্বর গুরুদাসপুর, ৩ নম্বর লালপুর, ৪ নম্বর বড়াইগ্রাম, ৫ নম্বর বনপাড়া, ৬ নম্বর নলডাঙ্গা, ৭ নম্বর সদর ইউনিয়ন এবং ৮ নম্বর সদর পৌরসভা রয়েছে। আয়োজক কমিটির সদস্য কাওছার আলী জানান,আঞ্চলিক এই ইজতেমায় মক্কা, মদিনা, সুদান, মরক্কো, ইন্দোনেশিয়া ও ভারত থেকে প্রায় ৫০/৬০ জন মেহমান অংশ নিচ্ছেন। জুম্মা নামাজে প্রায় ৭০ হাজার মানুষ াংশ নিয়েছে। তিনি আরো বলেন, আঞ্চলিক এ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়াও নাটোর সিভিল সার্জন অফিস থেকে বসানো হয়েছে মেডিকেল সেন্টার, অগ্নিনির্বাপকের জন্য রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ইজতেমা সফলভাবে করতে মাঠে দুইশ’ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নাটোরে তিন দিনের এই আঞ্চলিক ইজতেমা শেষ হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা