রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নির্বাচনী প্রতিহিংসার জের ধরে মাধবদীর কবিরাজপুরে বাড়িঘরে হামলা- ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জের ধরে বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা সহ একাধিক ব্যাক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের উত্তর কবিরাজপুর এলাকার আনোয়ারা বেগম ওরফে আনুর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসী বাহিনীর হাতে বাড়ির মালিক আনু(৫৫), তার ভাতিজা জামাল(৩৮) ও নাতি ওয়াসিম (২০) সহ কয়েকজন গুরুতর আহত হন। এঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গেলে বাড়ির মালিক আনোয়ারা বেগম আনু বলেন, গতকাল রাত সাড়ে দশটার দিকে চর দাউদপুর এলাকার মিজানুর রহমান মিজানের ছেলে মামুন(২৫) ও মেহেদী (২২) এর নেতৃত্বে একই এলাকার শাহজাহানের ছেলে শাহিন (১৯), কবিরাজপুর এলাকার হাছেন আলীর ছেলে শামিম (২৪), শাহিন (২০) ও নাগের হাট এলাকার জিন্নত আলীর ছেলে ফয়সাল (১৮) শতাধিক সন্ত্রাসী বাহিনী মিলে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং আমার কাছে আলমারির চাবি চায়।আমি চাবি দিতে অস্বীকার করলে তারা আমাকে বেধড়ক মারধর করে আমার গলার হার ও আলমারিতে থাকা গহনা সহ পৌনে সাত ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময়
আমি ডাকাত বলে চিৎকার শুরু করলে আমার ভাতিজা জামাল ও নাতি ওয়াসিম এগিয়ে আসলে তারা তাদেরকে ও মারধর করে। পরে এলাকাবাসী আমাদের বাড়িতে ডাকাত আক্রমণ করেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফকে অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাকে সাথে নিয়ে রাতেই মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। মিজান ও তার সন্ত্রাসী ছেলেদের ভয়ে বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত ব্যাবসায়ী জামাল বলেন, মিজানের ছেলে মামুন ও মেহেদীর নেতৃত্বে আসা সন্ত্রাসী বাহিনী কোন কিছু বুঝে ওঠার আগেই আমাকে বেধড় মারধর শুরু করে। এসময় তারা আমার ফুফু আনুকে মারধর করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। বিগত ইউপি নির্বাচনে তার পিতা ইউপি সদস্য প্রার্থী ছিল কিন্তু আমরা তার নির্বাচন না করায় নির্বাচনের পর থেকেই তারা মেহেরপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের মদদ পুষ্ট হয়ে আমাদের হয়রানি করে আসছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, মিজানের ছেলে মামুন ও মেহেদীর নেতৃত্বে শতাধিক লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আনু আপার বাড়িতে হামলা চালায়। পরে আমরা উপায়ন্তর না পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে তারা পালিয়ে যায়।
এব্যাপারে অভিযুক্ত মামুন ও মেহেদীকে বাড়িতে গিয়ে পাওয়া যায় নি। এসময় তাদের পিতা মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল রাতে পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফের কাছ থেকে আমি মারধরের বিষয়টি শুনেছি। তাদের মা মারা যাওয়ার পর থেকেই তারা কিছুটা উচ্ছৃঙ্খল চলাফেরা শুরু করে।  রাস্তার পাশের জমিতে গাড়ি পার্কিং এর চাঁদা আদায় সংক্রান্ত বিরোধের কারণে এঘটনা ঘটেছে বলে ও জানান তিনি।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। তারা রাতেই মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের কপি এখনো আমার হাতে পৌঁছেনি।
কাগজ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা