রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
ভেড়ামারায় অস্ত্রসহ আটক-২
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ
 জাহিদ হাসান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা  যুবলীগ নেতাসহ দুইজনকে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটকরা হলেন- চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্য পাড়ার ইদ্রিস আলীর ছেলে মোঃ রমি (১৬) এবং চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই এলাকার ফজলুর রহমানের ছেলে সাহিদ হাসান সুমন (৪০)। সোমবার (২৫শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ভেড়ামারা সিনএনজি ষ্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। অস্ত্রসহ দুই জনকে আটকের খবর সাংবাদিকদের নিশ্চিত করেন ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টায় ভেড়ামারা শাপলা চত্বর সংলগ্ন সিনএনজি ষ্ট্যান্ডে একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এঘটনায় মোঃ রমি পিস্তলসহ সেখানে অবস্থান করেন। এসময় রমির সহোযোগিরা ধারালো অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে স্থানীয় জনতার সহযোগিতায় তিন রাউন্ড, গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ মোঃ রমি কে আটক করে। এসময় ঘটনাস্থলের পাশেই সাহিদ হাসান সুমনকে তার সুমন হার্ডওয়ার দোকান থেকে আটক করা হয়। তার দোকানে তল্লাশি চালিয়ে একটি রামদা, চাপাতি ও দুটি ছোড়া উদ্ধার করা করা হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল ইসলাম বলেন, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি বিদেশি পিস্তলসহ রমিকে আটক ও একটি রামদা, চাপাতি ও দুটি ছোড়া সুমনের দোকান থেকে উদ্ধার করা হয়। সুমনকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও অভিযান চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা