রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
পলাশে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২০, ১২:১৯ অপরাহ্ণ
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশে আফিয়া আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোররাতে পলাশ উপজেলার গজারিয়া এলাকার একটি কচু খেত থেকে এ লাশ উদ্ধার করে। নিহত আফিয়া গজারিয়া গ্রামের আজহার উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গজারিয়া মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,  মঙ্গলবার রাতে  আফিয়া তার বড় বোন, বোন জামাতা ও তাদের নবজাত সন্তানসহ এক ঘরে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় ২টা দিকে তার বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠলে দেখেন পাশে শোয়ে থাকা ছোট বোন আফিয়া নেই। এ সময় তারা ঘরের দ্বাইর কাটা অবস্থা দেখতে পায়। পড়ে বাড়ী সকলকে ডেকে তুলে। আফিয়া খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের একটি কচু খেতে রক্তাক্ত অবস্থায় তার মহদেহ দেখতে পায়। পরে পলাশ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশে মুখে ও শরিরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন. নিহত ধর্ষণের স্বীকার হয়েছে কিনা তা এখনই বলতে পারছি না। তবে আমাদের সন্দেহের বাইরে কেউ না। সে জন্যই জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বোন. ভগ্নিপতি ও এক ভাইকে থানায় ডাকা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা