রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
সুষ্ঠ নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব: মঈন খান
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১১:২২ অপরাহ্ণ

ডেস্ক নিউজ:

সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে’ এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব। সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশের মানুষ ভোট দিতে চেয়েছে। তারা ৭১ সাল থেকে ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল। সেটা কি তাদের কোনো অপরাধ ছিল? সেটা কোনো অপরাধ হতে পারে না। আর দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু আওয়ামী লীগ ৭১ থেকে ৭৫ এর মধ্যে দেশকে একদলীয় বাকশালে পরিণত করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা